প্রতিবন্ধীদের অধিকার আদায়ে ১২ দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিবন্ধী মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে সরকার ও সংশ্লিষ্টদের কাছে ১২ দফা দাবি জানিয়েছে প্রতিবন্ধী শিক্ষার্থীদের সংগঠন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডিজঅ্যাবল স্টুডেন্টস সোসাইটি (ডিসকু)।
গতকাল মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটি এসব দাবি জানায়।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি সোলায়মান বাদশা, যুগ্ম সম্পাদক কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল বাপ্পী, সদস্য মো. শাহাজাহান।