প্রতিবন্ধীদের অধিকার নিশ্চিত করার দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরে প্রতিবন্ধীদের সামাজিক ও অর্থনৈতিক অধিকার সুনিশ্চিত করাসহ আট দফা দাবিসংবলিত প্রস্তাব গৃহীত হয়েছে। গতকাল শনিবার ফরিদপুরের কবি জসীমউদ্দীন হলে আয়োজিত অষ্টম জাতীয় প্রতিবন্ধী কনভেনশন ২০১৪-এ প্রস্তাব গৃহীত হয়।
ইউরোপীয় ইউনিয়ন ও ক্যাথলিক এজেন্সি ফর ওভারসিজ ডেভেলপমেন্টের (ক্যাফোড) আর্থিক সহায়তায় অ্যাকশন অন ডিজঅ্যাবিলিটি অ্যান্ড ডেভেলপমেন্ট (এডিডি), সূর্যোদয় প্রতিবন্ধী সংস্থা, আস্থা নারী পরিষদ ও জাতীয় তৃণমূল প্রতিবন্ধী সংস্থা যৌথভাবে এ কনভেনশনের আয়োজন করে।
গতকাল তিনটি পর্বে এ কনভেনশন হয়। প্রথম পর্বে প্রধান অতিথির বক্তব্য দেন ফরিদপুরের জেলা প্রশাসক আবু হেনা মোরশেদ জামান। দ্বিতীয় পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-১ আসনের সাংসদ আবদুর রহমান।