প্রতিবন্ধীদের অধিকার প্রতিষ্ঠার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে এক মতবিনিময় সভায় প্রতিবন্ধীদের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে একীভূত সমাজ প্রতিষ্ঠার আহ্বান জানানো হয়েছে। গতকাল রোববার ঢাকার খিলগাঁওয়ে ডিজঅ্যাবল্ড চাইল্ড ফাউন্ডেশনের (ডিসিএফ) উদ্যোগে গণমাধ্যম ব্যক্তিদের সঙ্গে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সহযোগিতা করেছে ডিজঅ্যাবিলিটি রাইটস ফান্ড (ডিআরএফ)।
সভায় প্রতিবন্ধী নেতারা বলেন, প্রতিবন্ধীর অধিকার ও সুরক্ষা আইন প্রণয়নের প্রায় তিন বছর অতিক্রম হলেও প্রতিবন্ধীদের উন্নয়নে তেমন কোনো পদক্ষেপ নেই বললেই চলে। তাঁরা এই আইনের অধীনে কমিটিগুলো গঠন, সচল করা এবং কর্মপরিকল্পনা প্রণয়ন ও কমিটির কার্যক্রম বাস্তবায়নের জন্য বাজেট বরাদ্দের দাবি জানান। এ ছাড়াও প্রতিবন্ধীদের উন্নয়নে মন্ত্রণালয়ভিত্তিক কার্যক্রম, শিক্ষা ও কর্মসংস্থানে প্রতিবন্ধীদের অংশগ্রহণ বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণসহ বিভিন্ন দাবি জানান।
ডিসিএফের চেয়ারম্যান হাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন ডিসিএফের নির্বাহী পরিচালক নাসরিন জাহান। উপস্থিত ছিলেন ডিসিএফের উপদেষ্টা সাইফুল ইসলাম, ডিসিএফের কর্মকর্তা সোহেল রানা প্রমুখ।