প্রতিবন্ধীদের অনুদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে ২২ জন প্রতিবন্ধী শিক্ষার্থীর মাঝে শিক্ষা-সহায়তার অনুদান দেওয়া হয়েছে। গতকাল সোমবার শহরের পশ্চিম খাবাসপুর এলাকার এডিডি কার্যালয়ে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করে সূর্যোদয় প্রতিবন্ধী সংস্থা। ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু নঈম মোহাম্মদ আবদুছ ছবুর প্রধান অতিথি হিসেবে এই অনুদান বিতরণ করেন। এডিডির আইন সহায়তা কমিটির সভাপতি লিয়াকত হোসেন খানের সভাপতিত্বে বক্তব্য দেন সূর্যোদয় প্রতিবন্ধী সংস্থার সভাপতি আবদুল কুদ্দুস মোল্লা, আইন সহায়তা কমিটির আবদুল হাদী সাব্বির, আসমা আক্তার, প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থান কমিটির বেলায়েত হোসেন।