প্রতিবন্ধীদের আবাসস্থলের ওপর স্থিতাবস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার অন্ধেরটেকের বাংলাদেশ অন্ধ ব্যবসায়ী কল্যাণ সমিতির সদস্যদের আবাসস্থলের বিষয়ে স্থিতাবস্থা বজায় রাখতে পক্ষগণকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিটের শুনানি নিয়ে গতকাল মঙ্গলবার রুলসহ এই আদেশ দেন।
ফলে সেখানে বসবাসরত সমিতির সদস্য এবং তাঁদের পরিবার বসবাস করতে পারবেন বলে জানিয়েছেন রিট আবেদনকারীদের আইনজীবী লুৎফুর রহমান।
দৃষ্টিপ্রতিবন্ধীদের জমি দখল বিষয়ে গত ২৭ ফেব্রুয়ারি একটি জাতীয় দৈনিকে প্রতিবেদন ছাপা হয়। প্রতিবেদন যুক্ত করে অন্ধ ব্যবসায়ী কল্যাণ সমিতির পক্ষে সভাপতি মো. শাহাজউদ্দিন ২ মার্চ রিটটি করেন। আবেদনের ওপর গতকাল শুনানি হয়।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী লুৎফুর রহমান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আল আমিন সরকার।