প্রতিবন্ধীদের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
মৌলভীবাজারে প্রতিবন্ধীদের নিয়ে আঞ্চলিক বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইকবাল হোসেন গতকাল শনিবার এ প্রতিযোগিতার উদ্বোধন করেন।
সদর উপজেলা পরিষদ মাঠে এর আয়োজন করে বেসরকারি সংস্থা সুইড বাংলাদেশের মৌলভীবাজার শাখা এবং ব্লুমিং রোজেস বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়।
প্রতিযোগিতায় সিলেট, ব্রাহ্মণবাড়িয়া, সুনামগঞ্জ ও মৌলভীবাজারের চারটি প্রতিবন্ধী স্কুলের শিক্ষার্থীরা অংশ নেয়। বিভিন্ন ধরনের খেলাধুলা, চিত্রাঙ্কনসহ ২০টি বিষয়ে প্রতিযোগিতা হয়েছে। পরে অতিথিরা বিজয়ীদের পুরস্কার দেন। সব শেষে ছিল প্রতিবন্ধী শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান।
এ সময় আরও উপস্থিত ছিলেন সুইড বাংলাদেশের মহাসচিব জিয়াউল ইসলাম, জেলা শিশুবিষয়ক কর্মকর্তা মো. জসীম উদ্দীন, ব্লুমিং রোজেস বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের পরিচালক ডি ডি রায় বাবলুপ্রমুখ।