প্রতিবন্ধীদের চাকরির ক্ষেত্র নিয়ে হাইকোর্টের রুল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৯৮২ সালের বাংলাদেশ সিভিল সার্ভিস রুলসের তৃতীয় তফসিল কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। জুডিশিয়াল সার্ভিস কমিশন (জেএসসি) ও বাংলাদেশ সিভিল সার্ভিস কমিশনে (বিসিএস) পরীক্ষায় প্রতিবন্ধী ব্যক্তিদের অংশ নিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তাও জানতে চেয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার বিচারপতি মো. মমতাজউদ্দিন আহমেদ এবং বিচাপতি নাঈমা হায়দার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ পৃথক রিটের পরিপ্রেক্ষিতে এ রুল জারি করেন। আদালত আইন অনুযায়ী কোন কোন পদে প্রতিবন্ধী ব্যক্তিরা চাকরি করতে পারবেন, তা কেন শনাক্ত করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন। চার সপ্তাহের মধ্যে সরকার ও সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।