প্রতিবন্ধীদের চাল আত্মসাতের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জ সদর উপজেলার কাঠইর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের বিরুদ্ধে ৯০ জন প্রতিবন্ধীর ভিজিএফের (দুঃস্থ গোষ্ঠীর সহায়তা কর্মসূচি) চাল আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে এই প্রতিবন্ধীরা জেলা শহরের ট্রাফিক পয়েন্ট এলাকায় মানববন্ধন করেন। মানববন্ধনে তাঁরা জানান, গত ঈদের আগে ইউনিয়নের ৯০ জন প্রতিবন্ধীর জন্য ৯৬০ কেজি চাল বরাদ্দ আসে। কিন্তু এই চাল প্রতিবন্ধীদের না দিয়ে চেয়ারম্যান আত্মসাৎ করেছেন। সংগঠনের সভাপতি অলি হোসেন ও সাধারণ সম্পাদক মতিউর রহমান জানান, তাঁরা চালের জন্য চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করলে তিনি দুর্ব্যবহার করেন। মানববন্ধন শেষে প্রতিবন্ধীরা এ বিষয়ে জেলা প্রশাসকের কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। এ ব্যাপারে কথা বলার জন্য ইউপি চেয়ারম্যান লুৎফুর রহমানের মুঠোফোনে একাধিকবার ফোন করলেও তিনি ধরেননি।বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়।