প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় তিন দিনব্যাপী প্রতিবন্ধীদের চিকিৎসাসেবা গতকাল রোববার শুরু হয়েছে। সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বরে এ সেবা কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইকবাল আখতার। এতে সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা রবিউল করিম। বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহিদুল ইসলাম, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা খাদিজা নাছরিন, প্রতিবন্ধীবিষয়ক কর্মকর্তা ফারজানা তাজ প্রমুখ। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিবন্ধী সেবা ও সাহায্যকেন্দ্র সিরাজগঞ্জের সহায়তায় মোবাইলভ্যান থেরাপি ক্যাম্পেইনয়ের আওতায় প্রতিবন্ধীদের ওই চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। চিকিৎসা প্রদানকারী দলের সমন্বয়কারী আশরাফুজ্জামান বলেন, প্রথম দিনেই ১৮০ জন রোগীকে চিকিৎসা দেওয়া হয়েছে।