প্রতিবন্ধীদের চিকিৎসায় অনীহা দেখানো হয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোগী যদি প্রতিবন্ধী হয়, তাহলে চিকিৎসাকেন্দ্রগুলো প্রথমেই অনীহা দেখিয়ে থাকে। যেকোনো সমস্যা নিয়ে প্রতিবন্ধীরা ভর্তি হলেই হাসপাতাল থেকে প্রথমেই বলা হয় মানসিক হাসপাতালে যোগাযোগ করতে।‘প্রতিবন্ধী জনগোষ্ঠীর জরুরি চিকিৎসা সেবাপ্রাপ্তি একটি মৌলিক অধিকার’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এই অভিযোগ করেন। গতকাল শনিবার রাজধানীর ধানমন্ডির রাশিয়ান সেন্টার অব সায়েন্স অ্য্যান্ড কালচারে ওই সভা অনুষ্ঠিত হয়। প্রতিবন্ধী শিশু-কিশোরদের বিশেষ শিক্ষাকেন্দ্র কেয়ারিং গ্লোরি এর আয়োজন করে।