প্রতিবন্ধীদের জন্য কাজের পরিবেশ তৈরি করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিবন্ধীদের শিক্ষার সুযোগ করে দেওয়া ছিল একসময়ের চ্যালেঞ্জ। এখন শিক্ষিত প্রতিবন্ধীদের সংখ্যা বাড়ছে। এবার তাঁদের জন্য কাজের সুযোগ ও সুন্দর পরিবেশ সৃষ্টি করতে হবে। পাশাপাশি তাঁদের প্রতি আমাদের মানসিকতারও পরিবর্তন দরকার। গতকাল শনিবার রাজধানীর ডেইলি স্টার সেন্টারে আয়োজিত ‘ক্রিয়েটিং এমপ্লয়মেন্ট অপরচুনিটি অ্যান্ড ডিজঅ্যাবিলিটি ফ্রেন্ডলি সেফ ওয়ার্কিং এনভায়রনমেন্ট: কারেন্ট সিচুয়েশন্স অ্যান্ড হোয়াই’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেন। সেন্টার ফর ডিজঅ্যাবিলিটি ডেভেলপমেন্ট (সিডিডি) ও মানুষের জন্য ফাউন্ডেশন যৌথভাবে এ বৈঠকের আয়োজন করে। বৈঠকে সিডিডির নির্বাহী পরিচালক এ এইচ এম নোমান খান, বাংলাদেশি সিস্টেমস চেঞ্জ অ্যাডভোকেসি নেটওয়ার্কের সাধারণ সম্পাদক সালমা মাহবুব, মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম, ডেইলি স্টার-এর ব্যবস্থাপনা সম্পাদক সালেহউদ্দিন আহমেদ, আইএলও বাংলাদেশের প্রতিবন্ধী উপদেষ্টা পিটার ফ্রেমলিন, শ্রমসচিব শাহজাহান মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।