প্রতিবন্ধীদের জন্য মন্ত্রণালয়ভিত্তিক বরাদ্দের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবসম্পদ উন্নয়নসহ দেশের প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তমূলক উন্নয়নের (ইনক্লুসিভ ডেভেলপমেন্ট) জন্য মন্ত্রণালয়ভিত্তিক বাজেট বরাদ্দের দাবি জানিয়েছে জাতীয় প্রতিবন্ধী ফোরাম।
গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘জাতীয় বাজেট ২০১৫-১৬: প্রতিবন্ধী জনগণের প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে ফোরামের পরিচালক নাফিসুর রহমান বলেন, গত বছরের বাজেটে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য অন্তর্ভুক্তমূলক উন্নয়নের ঘোষণা ছিল। কিন্তু পরবর্তীকালে তার বাস্তবায়ন দেখা যায়নি। তিনি বলেন, গত বছর থেকে চলতি অর্থবছরের বাজেট প্রস্তাবে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বরাদ্দ বাড়লেও তার সবটাই ছিল সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায়। প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য এ কর্মসূচির প্রয়োজন আছে। কিন্তু অন্তর্ভুক্তমূলক উন্নয়নের জায়গা থেকে দেখলে সমাজকল্যাণ মন্ত্রণালয় ছাড়া আর কোনো মন্ত্রণালয় থেকে বরাদ্দ চোখে
পড়ে না।