প্রতিবন্ধীদের নিয়ে শোভাযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে গতকাল রংপুরে সেনাবাহিনী পরিচালিত ‘প্রয়াস’ প্রতিবন্ধী স্কুলে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিবন্ধী শিক্ষার্থীদের নিয়ে একটি শোভাযাত্রা বের করা হয়। সেই সঙ্গে চিত্রাঙ্কনসহ নানা খেলাধুলারও আয়োজন ছিল। নগরের বখতিয়ারপুরে অবস্থিত প্রয়াসের নিজস্ব শিক্ষাপ্রতিষ্ঠানে আয়োজিত অনুষ্ঠানে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম শামসউদ্দিনের স্ত্রী আরদে জামান শামস। বিশেষ অতিথি ছিলেন রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কর্নেল নুরুল হুদা।