প্রতিবন্ধীদের নিয়ে সেরা প্রতিবেদনের জন্য পুরস্কার ঘোষণা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতিবন্ধীদের নিয়ে প্রতিবেদনের জন্য সেরা প্রতিবেদক হয়েছেন দি ইন্ডিপেন্ডেন্ট-এর জ্যেষ্ঠ প্রতিবেদক সিদ্দিকুর রহমান খান ও প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক মানসুরা হোসাইন।গতকাল সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়। ঢাকা রিপোর্টার্স ইউনিটি, জাতীয় প্রতিবন্ধী ফোরাম ও অ্যাকশন এইড যৌথভাবে এ পুরস্কার দিচ্ছে।প্রতিবন্ধী শিশুবিষয়ক অনুসন্ধানী প্রতিবেদনের জন্য সিদ্দিকুর রহমান খান পুরস্কৃত হয়েছেন। প্রতিবন্ধী নাগরিক অধিকারবিষয়ক অনুসন্ধানী প্রতিবেদন ও প্রতিবন্ধিতা-বিষয়ক বস্তুনিষ্ঠ সংবাদ—এ দুটি বিভাগে দুটি পুরস্কার পেয়েছেন মানসুরা হোসাইন। বিজ্ঞপ্তি।