প্রতিবন্ধীদের পরিচয়পত্র
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নরসিংদীতে জেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে প্রতিবন্ধীদের মধ্যে পরিচয়পত্র বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে গতকাল বেলা তিনটায় এক অনুষ্ঠানে ২০ জনকে পরিচয়পত্র দেওয়া হয়। জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু হেনা মোরশেদ জামান। এ সময় সিভিল সার্জন পুতুল রায়, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মনজুর এলাহী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খন্দকার নুরুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।