প্রতিবন্ধীদের পাশে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট লেডিস ক্লাবের অর্থায়নে এবং রহমানিয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের আয়োজনে এতিম, দুস্থ প্রতিবন্ধীসহ স্কুল-মাদ্রাসার ১৫০ জন শিক্ষার্থীর মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে নগরের পাঠানটুলা এলাকার গোয়াবাড়ি বাজারসংলগ্ন মাদ্রাসা প্রাঙ্গণে শীতবস্ত্র বিতরণ করা হয়। এর আগে এক অনুষ্ঠানে সিলেট লেডিস ক্লাবের সভানেত্রী ও জেলা প্রশাসকের স্ত্রী বেগম মিতা আবেদীন প্রধান অতিথির বক্তব্য দেন। রহমানিয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি আতাউর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে সিলেট ইনক্লুসিভ স্কুল অ্যান্ড কলেজের উপাধ্যক্ষ ফারজাহানা ইরশাত, সিলেট লেডিস ক্লাবের সহসভানেত্রী নমিতা রানী সিনহা প্রমুখ বক্তব্য দেন। নিজস্ব প্রতিবেদক, সিলেট