প্রতিবন্ধীদের পুনর্বাসনে যুব উন্নয়ন অধিদপ্তর ও সিআরপির মধ্যে চুক্তি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রশিক্ষণের মাধ্যমে শারীরিক প্রতিবন্ধীদের দক্ষতা উন্নয়ন ও পুনর্বাসনের লক্ষ্যে যুব উন্নয়ন অধিদপ্তর ও পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রের (সিআরপি) মধ্যে একটি চুক্তি হয়েছে। গতকাল বুধবার রাজধানীর মতিঝিলে যুব ভবনে এ চুক্তি স্বাক্ষরিত হয়।চুক্তির আওতায় সিআরপির সুপারিশক্রমে প্রতিবন্ধী লোকজন ৫৪টি জেলায় যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ কেন্দ্র থেকে বিনা মূল্যে পশুপালন, মৎস্য চাষ, মুরগি পালন, গাভি পালন, গরু মোটাতাজাকরণ, নার্সারি, বাগান ব্যবস্থাপনা, মাশরুম উৎপাদন ও বিপণনের ওপর এক থেকে ছয় মাস মেয়াদি প্রশিক্ষণ নেওয়ার সুযোগ পাবেন।সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক মো. আজিজুর রহমান এবং সিআরপির নির্বাহী পরিচালক মো. এমদাদ মোসলেম।