প্রতিবন্ধীদের প্রতি সবার দায়বদ্ধতা রয়েছে: স্পিকার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেছেন, ‘প্রতিবন্ধীরা সমাজের একটি উল্লেখযোগ্য অংশ। প্রতিবন্ধীদের প্রতি সহযোগিতা ও সহমর্মিতা প্রকাশ আমাদের সবার দায়িত্ব। আমাদের প্রত্যেকেরই প্রতিবন্ধীদের প্রতি সামাজিক দায়বদ্ধতা রয়েছে। সেই দায়িত্ব পালনে সংসদ সদস্যসহ সবাইকে আরও সচেষ্ট হতে হবে।’
গতকাল জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে সমাজকল্যাণ মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির উদ্যোগে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় আয়োজিত স্নায়ুবিকাশজনিত সমস্যাবিষয়ক কর্মশালায় সভাপতির বক্তৃতায় স্পিকার এসব কথা বলেন। অনুষ্ঠানে জাতীয় অটিজম ও স্নায়ুবিকাশজনিত সমস্যাবিষয়ক উপদেষ্টা কমিটির চেয়ারপারসন এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানসিক স্বাস্থ্যবিষয়ক বিশেষজ্ঞ পরামর্শক প্যানেলের সদস্য সায়মা ওয়াজেদ হোসেন মূল প্রবন্ধ উপস্থাপন করেন।