প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সব পর্যায়ে প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবিতে সিরাজগঞ্জে মানববন্ধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় সিরাজগঞ্জ চৌরাস্তা মোড়ে প্রেসক্লাবের সামনে প্রতিবন্ধী নাগরিক সংগঠন পরিষদ ও প্রতিবন্ধী কল্যাণ সংস্থা যৌথভাবে ওই কর্মসূচি পালন করে। এতে সভপতিত্ব করেন কল্যাণ সংস্থার সভাপতি রেজাউল ইসলাম। মানববন্ধনে বক্তারা দ্রুত সব পর্যায়ে প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবি জানান।