প্রতিবন্ধীদের প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের সদর উপজেলার পিকনিট স্পট সিটি পার্কে গতকাল শনিবার প্রতিবন্ধীদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। বেসরকারি সংস্থা কারিতাস ও আলোঘর লাইট হাউস ওই প্রতিযোগিতার আয়োজন করে। গতকাল দুপুর ১২টায় জেলার চারটি উপজেলার নয়টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১৮ জন প্রতিবন্ধী এ প্রতিযোগিতায় অংশ নেয়। আলোঘর প্রকল্পের সমন্বয়কারী ইভা মুরমুর সভাপতিত্বে বক্তব্য দেন শিক্ষা সুপারভাইজার অলকা মুরমু, ববি কোড়াইয়া, অভিভাবক আবদুর রশিদ, শামীমা বেগম, ব্রজেন্দ্রনাথ, লতা রায় ও মোস্তাকিমা বেগম।