প্রতিবন্ধীদের মধ্যে কম্বল বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে ৪৯টি কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার উপজেলার হাসানপুর প্রতিবন্ধী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে কম্পিউটার, সেলাই ও ইলেকট্রিক্যাল বিভাগের ৪৯ প্রশিক্ষার্থীদের মধ্যে জেলা প্রশাসক হাসানুজ্জামান কল্লোল এসব কম্বল বিতরণ করেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন চৌধুরী, প্রতিবন্ধী প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক মোস্তফা সারোয়ার, দাউদকান্দি প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান, উপজেলা প্রকল্প কর্মকর্তা আবদুল লতিফ প্রমুখ উপস্থিত ছিলেন।