প্রতিবন্ধীদের মধ্যে প্রথম আলোর শীতবস্ত্র বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘শীতের কাপড়ের লাইগ্যা মেলা দিন ধইরা শীতে কষ্ট করবার লইছি। মেলা লোকের কাছে গেছি, কেউ একটা শীতের কাপড় দেয় নাই। স্যারেরা চাদর দিছে, এহন আর শীতে কষ্ট অইব না।’ শীতবস্ত্র হাতে পেয়ে এভাবেই অভিব্যক্তি জানালেন গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চাপাইর গ্রামের লিলি বেগম।কালিয়াকৈর উপজেলার সৈয়দপুর এলাকায় বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির কার্যালয়ে গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার বিভিন্ন এলাকার দুই শতাধিক প্রতিবন্ধীর মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। ‘ইপিলিয়ন গ্রুপে’র সহযোগিতায় প্রথম আলোর কালিয়াকৈর বন্ধুসভার উদ্যোগে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ইপিলিয়ন গ্রুপের সহকারী মহাব্যবস্থাপক রেজাউল কবীর, সহকারী ব্যবস্থাপক নাজমুল আহসান, মিজানুর রহমান, প্রথম আলোর কালিয়াকৈর প্রতিনিধি মাসুদ রানা, বিপিকেএসের প্রধান সমন্বয়কারী নূরুজ্জামান, বন্ধুসভার সাধারণ সম্পাদক ইমারত হোসেন, সালাউদ্দিন, মোস্তাফিজুর রহমান প্রমুখ।ইপিলিয়ন গ্রুপের সহকারী মহাব্যবস্থাপক রেজাউল কবীর জানান, ভবিষ্যতে ইপিলিয়ন গ্রুপের এই কার্যক্রম অব্যাহত থাকবে।