প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ায় গত শুক্রবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে ‘ড্রিম ফর ডিজঅ্যাবিলিটি’ নামের একটি সংগঠনের উদ্যোগে শারীরিক ও দৃষ্টিপ্রতিবন্ধীদের মধ্যে বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে সংগঠনের সভাপতি ও শারীরিক প্রতিবন্ধী হেদায়েতুল আজিজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুহাম্মদ মোশাররফ হোসেন। এ ছাড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, সদরের ইউএনও আশরাফুল আলম, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ আবুল কালাম আজাদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ইমরান জাহান প্রমুখ উপস্থিত ছিলেন।