প্রতিবন্ধীদের মধ্যে হুইলচেয়ার ও সেলাই মেশিন বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলোর এক যুগ পূর্তি উপলক্ষে নারায়ণগঞ্জে তিন দিনব্যাপী কার্যক্রম গতকাল শনিবার শেষ হয়েছে। গতকাল চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, দুস্থ, বাক ও শারীরিক প্রতিবন্ধীদের মধ্যে হুইলচেয়ার, সেলাই মেশিন ও অর্থ সাহায্য দেওয়া হয়।গতকাল বিকেলে চারটায় শহরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে অর্চনা সাংস্কৃতিক একাডেমির খুদে নৃত্যশিল্পীদের নাচের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। এরপর শারীরিক প্রতিবন্ধী সাদ্দাম হোসেন ও মনিকা আক্তারকে দুটি হুইলচেয়ার এবং বাকপ্রতিবন্ধী ডলি আক্তার ও কল্পনা আক্তারকে দুটি সেলাই মেশিন দেওয়া হয়। এ ছাড়া ১০ জন বাক ও শারীরিক প্রতিবন্ধীকে অর্থ সাহায্য দেওয়া হয়।অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন কণ্ঠশিল্পী রেজা রব্বানী ও শাহীন। এরপর তিন দিনব্যাপী কার্যক্রমের দ্বিতীয় দিন হয়ে যাওয়া ‘ক’ ও ‘খ’ বিভাগে চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। ‘ক’ বিভাগে নাহিয়ান মাইশা অয়মী প্রথম, ফারহান লাব্বি দ্বিতীয় ও মিনহাজুল আবিদ তৃতীয় পুরস্কার পায়। বিশেষ পুরস্কার পায় নাফিসা তাবাস্সুম ও আনাম। ‘খ’ বিভাগে রবিন আহমেদ প্রথম, রাজিয়া সুলতানা দ্বিতীয় ও নাভিদ আনজুম তৃতীয় পুরস্কার পায়। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন নারায়ণগঞ্জ বন্ধুসভার উপদেষ্টা রফিউর রাব্বি, সমাজসেবী আলেয়া সারোয়ার, সমাজসেবক নূর হোসেন প্রমুখ। উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি আইনজীবী এ বি সিদ্দিক, আইনজীবী আওলাদ হাসান।অনুষ্ঠানের একপর্যায়ে নারায়ণগঞ্জ বন্ধুসভার নতুন কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেওয়া হয়। সমাপনী বক্তব্য দেন বন্ধুসভার সভাপতি আহসান সাদিক। অনুষ্ঠানটি পরিচালনা করেন বন্ধুসভার সদস্য অনন্যা গোস্বামী ও তন্ময় আশরাফী।