প্রতিবন্ধীদের মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতিবন্ধী মানুষের উন্নয়নে অধিদপ্তর প্রতিষ্ঠার দাবিতে গতকাল শনিবার দিনাজপুরে প্রেসক্লাবের সামনের সড়কে মানববন্ধন করেছেন প্রতিবন্ধী ব্যক্তিরা। দিশারী প্রতিবন্ধী সংস্থার আয়োজনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি মো. মতিউর রহমান।
মানববন্ধনে বক্তব্য দেন ঢাকা পিএনএসপির পরিচালক রফিক জামান ও সদস্য ইফতেখার মাহমুদ। উপস্থিত ছিলেন দিনাজপুর প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, সম্প্রীতি প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক তানজিবা বেগম, মমতা পল্লী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ইয়াকুব আলীসহ প্রতিবন্ধী সংগঠনের নেতারা। বক্তারা বলেন, সারা দেশে এক কোটির বেশি প্রতিবন্ধী মানুষ রয়েছে। অথচ সরকারি হিসাবে বর্তমানে দেশে ১৪ লাখ প্রতিবন্ধী মানুষ সরকারি সুযোগ-সুবিধা ভোগ করছে, বাকিরা এখনো অবহেলিত।