প্রতিবন্ধীদের মানবসম্পদে পরিণত করার তাগিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শোভাযাত্রা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে গতকাল শনিবার দেশের বিভিন্ন স্থানে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে। এবারের প্রতিপাদ্য ছিল ‘টেকসই ভবিষ্যৎ গড়ি, ১৭টি লক্ষ্যমাত্রা অর্জন করি’।
সংশ্লিষ্ট জেলা ও উপজেলা প্রশাসন, সমাজসেবা অধিদপ্তর এবং প্রতিবন্ধীদের নিয়ে কাজ করা বেসরকারি সংগঠনগুলো এসব কর্মসূচির আয়োজন করে। অনুষ্ঠানে অংশগ্রহণকারী ব্যক্তিদের মূল বক্তব্য ছিল, উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে প্রতিবন্ধীদের মানবসম্পদে পরিণত করা সম্ভব। সমাজের মূলধারায় তাদের অন্তর্ভুক্ত করতে পারলে দেশ ও জাতি উপকৃত হবে। বিস্তারিত জানিয়েছেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিরা:
গাইবান্ধায় আলোচনা সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক মো. আবদুস সামাদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শামছুল আজম, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আকরাম হোসেন, জেলা প্রতিবন্ধীবিষয়ক কর্মকর্তা মেহেদী হাসান, গাইবান্ধা বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইদ্রিস আলী প্রমুখ।
কুড়িগ্রামে আলোচনা সভায় বক্তব্য দেন সমাজসেবা কর্মকর্তা মো. হাবিবুর রহমান, মো. শরিফুল ইসলাম, আফতাব হোসেন প্রমুখ। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
চাঁপাইনবাবগঞ্জে জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক তৌহিদুল ইসলাম সভাপতিত্ব করেন। বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক আবু জাফর, সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) আবদুর রহমান, সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) রবিউল ইসলাম প্রমুখ।
সিরাজগঞ্জের তাড়াশে আলোচনা সভায় সভাপতি ছিলেন বেসরকারি সংস্থা পরিবর্তনের পরিচালক আবদুর রাজ্জাক। প্রধান অতিথি ছিলেন ইউএনও মোহাম্মাদ জিল্লুর রহমান খান।
নীলফামারীতে সভাপতিত্ব করেন সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা ফরহাদ হোসেন। বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক এ জে এম এরশাদ আহসান হাবিব, জেলা প্রতিবন্ধীবিষয়ক কর্মকর্তা শাহজাহান আলী প্রমুখ।