প্রতিবন্ধীদের মানবসম্পদে পরিণত করার তাগিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শোভাযাত্রা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে গতকাল শনিবার দেশের বিভিন্ন স্থানে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে। এবারের প্রতিপাদ্য ছিল ‘টেকসই ভবিষ্যৎ গড়ি, ১৭টি লক্ষ্যমাত্রা অর্জন করি’।
সংশ্লিষ্ট জেলা ও উপজেলা প্রশাসন, সমাজসেবা অধিদপ্তর এবং প্রতিবন্ধীদের নিয়ে কাজ করা বেসরকারি সংগঠনগুলো এসব কর্মসূচির আয়োজন করে। অনুষ্ঠানে অংশগ্রহণকারী ব্যক্তিদের মূল বক্তব্য ছিল, উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে প্রতিবন্ধীদের মানবসম্পদে পরিণত করা সম্ভব। সমাজের মূলধারায় তাদের অন্তর্ভুক্ত করতে পারলে দেশ ও জাতি উপকৃত হবে। বিস্তারিত জানিয়েছেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিরা:
খাগড়াছড়িতে আলোচনা সভায় জেলা পরিষদের সদস্য সতীশ চন্দ্র চাকমা সভাপতিত্ব করেন। প্রধান অতিথির বক্তব্য দেন সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা। উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী, পুলিশ সুপার আবদুল মজিদ, অতিরিক্ত জেলা প্রশাসক এ টি এম কাউসার হোসেন, জেলা সমাজসেবা কর্মকর্তা রোকেয়া বেগম প্রমুখ।
কক্সবাজারের চকরিয়ার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা খোরশেদ আলম চৌধুরী। বক্তব্য দেন ইউএনও মোহাম্মদ সাহেদুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. এমরান খান, আইনজীবী লুৎফুল কবির প্রমুখ।
লক্ষ্মীপুরের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) এস এম জুবায়ের। প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাজ্জাদুল হাসান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. নিজাম উদ্দিন ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হাফিজ উল্যা।