প্রতিবন্ধী ও অটিস্টিক জনগোষ্ঠীকে সমাজের মূল স্রোতধারায় আনতে সবাইকে সহযোগিতা করা দরকার। তৃতীয় বিশ্ব অটিজম সচেতনতা দিবস ও ১২তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে গতকাল শুক্রবার দেশের বিভিন্ন স্থানে আয়োজিত অনুষ্ঠান ও আলোচনায় বক্তারা এ আহ্বান জানান। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:ফরিদপুর: সকালে শোভাযাত্রা শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক হেলালুদ্দীন আহমদ। জেলা সমাজসেবার উপপরিচালক মো. শহীদুল্লার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সিভিল সার্জন বশিরুল ইসলাম, মীর হাসমত আলী, স্বপন কামাল, আ. বাতেন, শিপ্রা গোস্বামী প্রমুখ। জেলা প্রশাসন ও বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।কুড়িগ্রাম: জেলা সমাজসেবা অধিদপ্তরের শোভাযাত্রায় বিভিন্ন সামাজিক সংগঠনসহ পেশাজীবী ও প্রতিবন্ধীরা অংশ নেন। পরে টাউন হলে মো. আবদুল গাফ্ফারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা প্রশাসক মো. ফারুক হোসেন, সদরের ইউএনও সাঈদ কুতুব, অলক সরকার প্রমুখ। চাঁপাইনবাবগঞ্জ: সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের হয়। পরে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সারওয়ার জাহানের সভাপতিত্বে জেলা প্রশাসনকে সম্মেলন কক্ষে আলোচনা সভা হয়। বক্তৃতা করেন জেলা প্রশাসক কে এম আলী আজম, আবদুল খালেক, জোসনারা বেগম, হাসিব হোসেন, আকসানা খাতুন প্রমুখ।নাটোর: সকালে শোভাযাত্রা বের হয়। পরে জেলা পরিষদ মিলনায়তনে নূর মোহাম্মদের সভাপতিত্বে আলোচনা সভা হয়। এতে বক্তব্য দেন জেলা প্রশাসক মজিবর রহমান, আবুল কাশেম, নূর মোহাম্মদ, মো. নুরুজ্জামান।