
প্রতিবন্ধী, অটিস্টিক ও বয়স্ক সব নাগরিককে রাষ্ট্রীয় সুরক্ষা ব্যবস্থার আওতায় আনতে জীবনচক্রভিত্তিক কর্মপরিকল্পনা প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার। গতকাল শনিবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ২৫তম আন্তর্জাতিক ও ১৮তম জাতীয় প্রতিবন্ধী দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণে এ কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
অনুষ্ঠানস্থল থেকে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হকের সঙ্গে কথা বলে ‘প্রতিবন্ধী উত্তরণ মেলা’ উদ্বোধন করেন। মিরপুর-১৪ নম্বর সেকশনে প্রতিবন্ধীদের অংশগ্রহণে আট দিনব্যাপী এই মেলার আয়োজন করা হয়েছে।
শেখ হাসিনা ‘প্রতিবন্ধী উত্তরণ মেলা’র উদ্বোধনকালে প্রতিবন্ধীদের উৎপাদিত পণ্য ব্যবহারে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, ‘যেকোনো উৎসবে আমি প্রতিবন্ধীদের তৈরি কার্ড ব্যবহার করি।’ তিনি বলেন, ‘আমরা সামগ্রিকভাবে এগিয়ে যাচ্ছি।