প্রতিবন্ধীদের সংবর্ধনা দিল সিটি করপোরেশন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতিবন্ধীরা সমাজেরই অংশ। তারা সব ধরনের মৌলিক অধিকার ও সুযোগ-সুবিধা পাওয়ার দাবি রাখে। গতকাল শনিবার দুপুরে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে চট্টগ্রাম সিটি করপোরেশন আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে মেয়র আ জ ম নাছির উদ্দীন এ কথা বলেন।
চট্টগ্রাম নগরের থিয়েটার ইনস্টিটিউট চত্বরে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রায় তিন শ প্রতিবন্ধীকে সংবর্ধনা দেওয়া হয়। তাঁদের হাতে ফুল ও শীতবস্ত্র তুলে দেন মেয়র।
সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ শফিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন কাউন্সিলর সাইয়েদ গোলাম হায়দার, সচিব রশিদ আহমদ, মেয়রের একান্ত সচিব মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, সমাজকল্যাণ অধিদপ্তরের উপপরিচালক বন্দনা দাশ, সংগঠক এম এম মোশাররফ হোসেন প্রমুখ।