প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার নাটুয়ারপাড়া ইউনিয়নে গত বৃহস্পতিবার প্রতিবন্ধীদের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে চরাঞ্চলের ছয়টি ইউনিয়নের পাঁচ শতাধিক প্রতিবন্ধী উপস্থিত ছিলেন। খাসশুরিবের উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন কাজীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক সরকার। নাটুয়ারপাড়া যমুনা প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সভাপতি জাহিদুল হাসানের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। অন্যদের মধ্যে বক্তব্য দেন চরগিরিশ ইউপি চেয়ারম্যান এস এম জিয়াউল হক, বেল্লাল হোসেন, নূরুল ইসলাম, আবুল কালাম আজাদ, জুয়েল তরফদার প্রমুখ। বক্তারা বলেন, উপজেলায় প্রায় পাঁচ হাজার প্রতিবন্ধী রয়েছে। চরাঞ্চলে প্রশিক্ষণ কোর্স চালু করার জন্য বক্তারা সরকারের কাছে দাবি জানান। সিরাজগঞ্জ প্রতিনিধি|