প্রতিবন্ধীদের সহযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়ন পরিষদ চত্বরে গত শনিবার বিকেলে প্রতিবন্ধীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। লুৎফর রহমান মেমোরিয়াল ফাউন্ডেশন পাংশার উদ্যোগে এ আয়োজন করা হয়। ইউপি চেয়ারম্যান মো. শওকত হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে শীতবস্ত্র বিতরণ করেন জেলা প্রশাসক জিনাত আরা। আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার সাদিয়া শাহনাজ খানম, মুক্তিযোদ্ধা এস এম নওয়াব আলী, রাজবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খোন্দকার আবদুল মতিন, প্রতিবন্ধী সংগঠনের সভাপতি মো. আরিফ প্রমুখ। এ সময় ১২০ জন প্রতিবন্ধীকে সোয়েটার দেওয়া হয়।