প্রতিবন্ধীদের সহায়ক উপকরণ বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভোলার লালমোহন উপজেলার ৪০ জন প্রতিবন্ধীকে সহায়ক উপকরণ বিতরণ করেছে স্থানীয় বেসরকারি সংস্থা দ্বীপ উন্নয়ন সোসাইটি।
গতকাল শনিবার সকালে উপজেলার আবুগঞ্জ বাজারে সংস্থার মিলনায়তনে সহায়ক উপকরণ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার নির্বাহী পরিচালক মো. ইউনুছ মিয়া। বক্তব্য দেন ইউএনও মো. শামছুল আরিফ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা খানম প্রমুখ।