প্রতিবন্ধীদের সহায়তা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেসরকারি সংস্থা ম্যাস এইড প্রোগ্রাম (ম্যাপ) দুস্থ ও প্রতিবন্ধীদের মধ্যে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ করেছে। গতকাল সোমবার সংস্থার রামপুরার বনশ্রী এলাকার কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এসব সামগ্রী বিতরণ করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমাজসেবক আনিছুর রহমান, দীলিপ অধিকারী, সংগঠনের সহসভাপতি শরিফুল ইসলাম ও নির্বাহী পরিচালক প্রসপেরিনা সরকার। সংস্থার কর্মকর্তারা জানান, তাঁরা মোট ২৭০ জন দুস্থ ও প্রতিবন্ধী মানুষের মাঝে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ করবেন। এর মধ্যে গতকাল বিতরণ করা হয়েছে ৮৫ জনের মাঝে। সংস্থাটি জানায়, ২৭০ জন্য ব্যক্তির মধ্যে নারীদের শাড়ি, পুরুষদের লুঙ্গি ও অন্যদের খাদ্যসামগ্রী দেওয়া হবে। বিজ্ঞপ্তি