প্রতিবন্ধীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার শিবপুর এলাকায় গতকাল শুক্রবার দুপুরে ট্রেনের ধাক্কায় নিপা আক্তার (১১) নামের এক মূক ও শ্রবণপ্রতিবন্ধী স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে৷ নিপা পৌরসভার পূর্ব কামারগ্রাম মহল্লার সিরাজ মোল্লার মেয়ে৷ বোয়ালমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন বলেন, শ্রবণপ্রতিবন্ধী ওই শিশু ট্রেনের শব্দ শুনতে না পাওয়ায় রেললাইন পার হতে গেলে ট্রেনের ধাক্কা খেয়ে মারা যায়৷