প্রতিবন্ধীরা আইনি সহায়তা পাবেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরে প্রতিবন্ধীদের এখন থেকে বিনা মূল্যে আইনি সহায়তা দেবে জেলা আইনজীবী সমিতি। রোববার সমিতির মিলনায়তনে প্রতিবন্ধী ব্যক্তিদের আইনি সহায়তাবিষয়ক কর্মশালায় সমিতির নেতারা এই আশ্বাস দিয়েছেন। অ্যাকশন অন ডিজ্যাবিলিটি অ্যান্ড ডেভেলপমেন্ট (এডিডি) ও মানুষের জন্য ফাউন্ডেশনের সহায়তায় জেলা প্রতিবন্ধী সংস্থা নন্দন কর্মশালার আয়োজন করে।