প্রতিবন্ধীরা বোঝা নয়: প্রতিমন্ত্রী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেছেন, প্রতিবন্ধীরা বোঝা নয়। একটু সহযোগিতা পেলে যোগ্য নাগরিক হিসেবে জাতির উন্নয়নে ভূমিকা রাখতে পারে তারা। গতকাল বুধবার দুপুরে চট্টগ্রামের আনোয়ারা উপজেলা পরিষদ মিলনায়তনে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে চেক বিতরণকালে প্রতিমন্ত্রী এ কথা বলেন।
আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী। উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক অধ্যাপক এম এ মান্নান চৌধুরী ও ভাইস চেয়ারম্যান মৃণাল কান্তি ধর।
অনুষ্ঠানে প্রাথমিক, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও স্নাতক পর্যায়ের ১৮০ জন প্রতিবন্ধী শিক্ষার্থীর মধ্যে অনুদানের চেক বিতরণ করা হয়। উপজেলা সমাজসেবা কার্যালয় এ অনুষ্ঠানের আয়োজন করে।