প্রতিবাদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে সচেতন শ্রীমঙ্গলবাসী ও জনতা থিয়েটারের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার দুপুরে মানববন্ধন হয়েছে। শ্রীমঙ্গল শহরের ভিক্টোরিয়া উচ্চবিদ্যালয়ের সামনে এ মানববন্ধনে ব্যবসায়ী, সাংস্কৃতিক কর্মী, শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার লোকজন অংশ নেন। মানববন্ধন শেষে একটি প্রতিবাদ সভা এবং শ্রীমঙ্গল পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ে একটি স্মারকলিপি দেওয়া হয়। মানববন্ধনে বক্তারা বলেন, দুর্গাপূজা ও পবিত্র ঈদুল আজহার আগে ঘন ঘন লোডশেডিং সাধারণ মানুষকে উদ্বিগ্ন করে তুলেছে। প্রতিবাদ সভায় বলা হয়, লোডশেডিং কমানো না হলে জোরালো আন্দোলন করা হবে।