প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার মেয়র ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য মজিবুর রহমানের বিরুদ্ধে ‘মিথ্যা’ খবর প্রকাশ করায় তাঁর সমর্থক ও পৌরবাসী মানববন্ধন করেছেন। গত সোমবার বিকেলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে উপজেলার লতিফপুর এলাকায় ওই কর্মসূচি পালন করা হয়। এর আগে উপজেলা পরিষদের কাম্পাসে সংবাদ সম্মেলন করে মেয়র দাবি করেন, সম্প্রতি গাজীপুর-১ আসনের সাংসদ ও মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের সঙ্গে তাঁকে জড়িয়ে একটি টিভি চ্যানেল ও কয়েকটি সংবাদপত্রে যে খবর প্রকাশ করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। টেন্ডারবাজির সঙ্গে তাঁর কোনো সম্পর্ক নেই। কারণ তিনি ঠিকাদার নন।