প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ঝালকান্দি এলাকায় ব্রহ্মপুত্র নদের তীরের ফসলি জমির মাটি কেটে নেওয়ার প্রতিবাদে কৃষকেরা গতকাল বুধবার বিক্ষোভ মিছিল করে ইউএনওকে স্মারকলিপি দিয়েছেন। কৃষকেরা জানান, এক মাস ধরে এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা জোটবদ্ধ হয়ে ব্রহ্মপুত্র নদের তীরে খননযন্ত্র বসিয়ে কৃষকদের ধানি জমির মাটি কেটে নিয়ে যাচ্ছে। ২০ থেকে ৩০ ফুট গভীর করে ফসলি জমির মাটি কেটে নেওয়ার কারণে তাঁরা চাষাবাদ করতে পারছেন না। এ ব্যাপারে স্থানীয় প্রশাসনকে মৌখিকভাবে অবগত করলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এ ব্যাপারে জানতে চাইলে ইউএনও আবু নাসের ভুঞা বলেন, ব্রহ্মপুত্র নদের মাটি কাটার ব্যাপারে কাউকে অনুমতি দেওয়া হয়নি। মাটি কাটার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।