প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজার জেলা রিকশা শ্রমিক সংঘ গত মঙ্গলবার রাতে শহরের চৌমোহনা এলাকায় সংগঠনের কার্যালয়ে এক প্রতিবাদ সভা করেছে। জেলা কমিটির সভাপতি সোহেল আহমেদ এতে সভাপতিত্ব করেন। বক্তারা বলেন, গত শুক্রবার পুরাতন হাসপাতাল সড়কে সংগঠনের নিয়মিত কার্যক্রমের সময় এলাকার কতিপয় যুবক সোহেল আহমদ ও সাংগঠনিক সম্পাদক কিসমত মিয়াকে আটক করে পুলিশে সোপর্দ করে। এক দিন আটক থাকার পর তাঁরা মুক্ত হন। শ্রমিক সংঘের কার্যক্রমে বাধা ও পুলিশ দিয়ে হয়রানি শ্রমিকদের অধিকারের ওপর হুমকিস্বরূপ। সভায় আরও অতিথি ছিলেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট মৌলভীবাজার জেলা শাখার শহীদ সাগ্নিক, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের জেলা কমিটির সাধারণ সম্পাদক রজত বিশ্বাস ও হোটেল শ্রমিক ইউনিয়ন জেলা কমিটির সভাপতি মো. মোস্তফা কামাল।