প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাবনার ঈশ্বরদী বাজারে এক রাতে আট দোকানে চুরির প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত বাজারের দোকানপাট বন্ধ রেখে ধর্মঘট ও বিক্ষোভ করেছেন ব্যবসায়ীরা। ব্যবসায়ীরা অভিযোগ করেন, বণিক সমিতির দুর্বল ব্যবস্থাপনায় বাজারে প্রায়ই চুরির ঘটনা ঘটছে। গত বুধবার রাতে বাজারের মনির প্লাজার আটটি দোকানের দরজার তালা ও শাটার ভেঙে টাকাসহ মালামাল চুরি হয়। বিক্ষোভ চলাকালে বাজারের রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। ব্যবসায়ী লিয়াকুব হোসেন বলেন, ‘বাজারে চুরির কারণে আমরা শঙ্কিত। শিল্প ও বণিক সমিতিকে এ ব্যাপারে তৎপর না হলে ব্যবসায়ীরা আন্দোলন শুরু করবেন।’