প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্রেনের ভাড়া বৃদ্ধির সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে গতকাল সোমবার বিকেলে বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার জংশন স্টেশনে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) নওগাঁ জেলা শাখার উদ্যোগে প্রতিবাদ সভা হয়েছে। এতে বক্তব্য দেন বাসদের নওগাঁ জেলা সমন্বয়ক জয়নাল আবেদীন, জেলা কমিটির সদস্য বিষ্ণুপদ সরকার, জয় প্রকাশ সরকার প্রমুখ। বক্তারা সরকারের কাছে অবিলম্বে ট্রেনের ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত বাতিল করার দাবি জানান।