প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে লাঞ্ছনার প্রতিবাদ এবং স্থানীয় সাংসদ সেলিম ওসমানের দৃষ্টান্তমূলক শাস্তিসহ তাঁর সংসদ সদস্যপদ বাতিলের দাবিতে গতকাল রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি মানববন্ধন করেছে। বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দৌলতদিয়া-খুলনা মহাসড়কের গোয়ালন্দ বাজার বাসস্ট্যান্ডে উপজেলার সব বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের কয়েক শ শিক্ষক এতে অংশ নেন। উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ফকির আবদুল কাদের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। জীবন কুমার চক্রবর্তীর সঞ্চালনায় সমিতির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, হাবিবুর রহমান, শহিদুল ইসলাম, সেলিম মিয়া প্রমুখ বক্তব্য দেন।
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি