প্রতিবাদ
‘চাঁদা দিতে আপত্তি করায় হকারদের মারধর’ শিরোনামে ২৫ জুন প্রথম আলোয় প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন অভিযুক্ত ব্যক্তিরা। তাঁরা নিজেদের সাধারণ হকার দাবি করে বলেন, চাঁদা আদায়ের সঙ্গে তাঁরা যুক্ত নন। প্রতিবেদনে বলা হয়, বাগদাদ শপিং কমপ্লেক্সের সামনের হকারদের কাছ থেকে রফিকুল ইসলাম মাইজভান্ডারি, মুক্তিযোদ্ধা মার্কেট থেকে মো. শাহীন, মা প্লাজার সামনে থেকে এনামুল ও গ্রামীণ সেন্টারের সামনের হকারদের কাছ থেকে আফতাব নামের ব্যক্তিরা চাঁদা তোলেন। গতকাল এই চার ব্যক্তি বলেন, তাঁরা চাঁদা আদায়ের সঙ্গে জড়িত নন। সেখান থেকে কারা চাঁদা তোলেন তা তাঁরা জানেন না। প্রতিবেদনে তাঁদের বক্তব্য ঠিকভাবে তুলে ধরা হয়নি।
প্রতিবেদকের বক্তব্য: সরেজমিন ঘুরে, হকার ও পুলিশ বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। সরেজমিনে চাঁদা আদায়কারী ব্যক্তিদের খোঁজ করা হলেও তাঁদের পাওয়া না যাওয়ায় বক্তব্য ছাপানো যায়নি।