প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের তাড়াশে বিধিবহির্ভূতভাবে একটি কলেজকে জাতীয়করণের তালিকাভুক্ত করায় সদরের তাড়াশ ডিগ্রি কলেজের শিক্ষক ও এলাকাবাসী তা বাতিলের দাবিতে গত শনিবার সংবাদ সম্মেলন করেছেন। পরে ইউএনওর মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপিও দেওয়া হয়। সংবাদ সন্মেলনে বলা হয়, তাড়াশ ডিগ্রি কলেজ উপজেলার মধ্যে সর্বোচ্চ মানসম্পন্ন প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। অথচ এটিকে জাতীয়করণের তালিকায় না রেখে নন-এমপিওভুক্ত একটি কলেজকে জাতীয়করণের পাঁয়তারা চলছে। সংবাদ সন্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ফরহাদ আলী, শিক্ষক আবদুর রশিদ, আবু বক্কার সিদ্দিক প্রমুখ।