প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের নাগেশ্বরীতে কাঁচা সড়ক পাকা করার দাবিতে গতকাল শনিবার সড়কে ধানের চারা লাগিয়ে প্রতিবাদ করেছেন স্থানীয় ব্যক্তিরা। এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, নাগেশ্বরী পৌরসভার সেনপাড়া ব্রিজ থেকে মরহুম মহসিন আলীর বাড়ি পর্যন্ত এক কিলোমিটার জায়গা দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় কাদা জমে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বাধ্য হয়ে বেলা ১১টায় কর্দমাক্ত সড়কটিতে মই টেনে ধানের চারা লাগিয়ে এর প্রতিবাদ জানান স্থানীয় ব্যক্তিরা।