প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিয়মবহির্ভূতভাবে বগুড়ার শেরপুর সাব-রেজিস্ট্রি কার্যালয়ে নতুন করে দলিল লেখক হিসেবে সনদ দেওয়ার প্রতিবাদ করেছেন স্থানীয় দলিল লেখকেরা। প্রতিবাদে গতকাল রোববার বেলা ১১টায় সাব-রেজিস্ট্রি কার্যালয় চত্বরে মানববন্ধন ও কর্মবিরতি পালন করা হয়। শেরপুর সাব-রেজিস্ট্রি কার্যালয়ের দলিল লেখক সমিতি আয়োজনে এ প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। এ সময় সমিতির সভাপতি এস এম ফেরদৌসের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য দেন আরিফুর রহমান, শহিদুল ইসলাম, সজীব দাস, দিলীপ দাস, গৌতম দাস, আকিম উদ্দিন, হাবিবুর রহমান, আবু বক্কর সিদ্দিক প্রমুখ।