প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভায় অতিরিক্ত কর পুনর্নির্ধারণের প্রতিবাদে সোমবার বিকেলে এক সভা অনুষ্ঠিত হয়। সচেতন নাগরিক সমাজের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। পৌর আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আবুল কাসেমের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম খান, যুগ্ম সাধারণ সাধারণ সাজেদুল ইসলাম, পৌরসভার সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা গোলাম মোরশেদ খান, আওয়ামী লীগ নেতা নিসরুল হামিদ, জাহিদ আহসান, মুক্তিযোদ্ধা আনছার আলী, আসলাম সিকদার প্রমুখ। আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি