প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক সম্মান, স্নাতক পাস ও স্নাতকোত্তর শ্রেণির পরীক্ষার প্রশ্নপত্র অপরিবর্তিত রেখে পরীক্ষার সময় কমানোর সিদ্ধান্তের প্রতিবাদ জানানো হয়েছে। গতকাল বুধবার দুপুরে মৌলভীবাজার সরকারি কলেজের শিক্ষার্থীরা চৌমোহনা চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন। সেখানে বক্তব্য দেন প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী সুবিনয় রায়, ইংরেজি বিভাগের মনশ্রী দেব প্রমুখ। তাঁরা সিদ্ধান্ত বাতিল করে চার ঘণ্টা সময় পুনর্বহালের দাবি জানান।